প্রকৃতির বাংলাদেশ
- আবু জাফর মহিউদ্দীন

ফসলের মাঠ
পুকুরের ঘাট
পথের বাট
সবুজের হাট।
পাখির গান
সাগরের তান
সৃষ্টি সবই
আল্লাহর দান।
ফসল ফুল
নদীর কুল
মায়া মমতায়
প্রেমে অতুল।
অসীম আকাশ
প্রতুল বাতাস
খোদার দানে
নিচ্ছি প্রশ্বাস।
রবির কিরণ
জ্বালিয়ে ভূবন
শশির প্রদীপ
নিশিতে আপন।
এই দেশ
সবুজ বেশ
রূপে অনুপম
বাংলাদেশ।


০৭-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।